গোলাপটা ঠিক তোর মতো নয়...

গোলাপটা ঠিক তোর মতো নয়।

কেমন যেন, কোনো এক দুরের মানুষ...

একটু অচেনা, একটু অহংকারি...

কাছে থেকেও নিজের হয় না।

গোলাপটা, ঠিক তোর মতো নয়....

তুইতো আমার ভিন্ দেশী তারা।

রাতের নিস্তব্ধতায় চুপিচুপি আমার জানালায় নেমে এসে,

আলতো পায়ে উঁকি মারিস আমার গভীর ঘুমের রাজ্যে...

ঠিক দুর থেকে ভেসে আসা

জুঁই ফুলের ঘ্রাণের মতো।

আর তারপর, আমার ঘুম ভাঙিয়ে,

কিভাবে যেন লুকিয়ে যাস, আমার ঠোটের কোণে

আলতো হাসিতে।

গোলাপটা, ঠিক তোর মতো নয়...

তুইতো আমার ডায়েরিতে লুকিয়ে থাকা

এক অসমাপ্ত কবিতা।

কতোকিছু ভাবি তোকে নিয়ে,

কিন্তু তোকে লিখতে গিয়ে, রোজ যেন একটু হারিয়ে ফেলি নিজেকে।

হেরে যাই আমি....

লেখাটাও যেন হয়ে ওঠে না।


আজ নাকি গোলাপ দিবস।

নিজের প্রিয় মানুষটার জন্য সবাই হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে

কোনো এক সুন্দর লাল গোলাপ।

কিন্তু, গোলাপটা ঠিক তোর মতো নয়।

কেমন যেন, কোনো এক দুরের মানুষ...

একটু অচেনা, একটু অহংকারি...

কাছে থেকেও ঠিক নিজের হয় না।

তাই গোলাপের ওই লাল পাপড়ির আড়ালে

কোনো দিন খুঁজতে যাইনি তোকে।

খুঁজে পাইনি তোর প্রেম, তার মাতাল করা সুগন্ধে।

তুই নাহয় আমার ঘুম ভাঙিয়ে দেওয়া কোনো জুঁই ফুল হয়েই থাক,

আথবা, হয়ে থাকিস, আমার ডায়েরির পাতায় লুকিয়ে থাকা কোনো কবিতা....





Comments

Popular posts from this blog

নমস্কার ও সুস্বাগতম।

লক্ষীপেঁচা।