Posts

গোলাপটা ঠিক তোর মতো নয়...

গোলাপটা ঠিক তোর মতো নয়। কেমন যেন, কোনো এক দুরের মানুষ... একটু অচেনা, একটু অহংকারি... কাছে থেকেও নিজের হয় না। গোলাপটা, ঠিক তোর মতো নয়.... তুইতো আমার ভিন্ দেশী তারা। রাতের নিস্তব্ধতায় চুপিচুপি আমার জানালায় নেমে এসে, আলতো পায়ে উঁকি মারিস আমার গভীর ঘুমের রাজ্যে... ঠিক দুর থেকে ভেসে আসা জুঁই ফুলের ঘ্রাণের মতো। আর তারপর, আমার ঘুম ভাঙিয়ে, কিভাবে যেন লুকিয়ে যাস, আমার ঠোটের কোণে আলতো হাসিতে। গোলাপটা, ঠিক তোর মতো নয়... তুইতো আমার ডায়েরিতে লুকিয়ে থাকা এক অসমাপ্ত কবিতা। কতোকিছু ভাবি তোকে নিয়ে, কিন্তু তোকে লিখতে গিয়ে, রোজ যেন একটু হারিয়ে ফেলি নিজেকে। হেরে যাই আমি.... লেখাটাও যেন হয়ে ওঠে না। আজ নাকি গোলাপ দিবস। নিজের প্রিয় মানুষটার জন্য সবাই হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে কোনো এক সুন্দর লাল গোলাপ। কিন্তু, গোলাপটা ঠিক তোর মতো নয়। কেমন যেন, কোনো এক দুরের মানুষ... একটু অচেনা, একটু অহংকারি... কাছে থেকেও ঠিক নিজের হয় না। তাই গোলাপের ওই লাল পাপড়ির আড়ালে কোনো দিন খুঁজতে যাইনি তোকে। খুঁজে পাইনি তোর প্রেম, তার মাতাল করা সুগন্ধে। তুই নাহয় আমার ঘুম ভাঙিয়ে দেওয়া কোনো জুঁই ফুল হয়েই থাক, আথবা,...

লক্ষীপেঁচা।

বাড়ির থেকে অনেক দুরে, রাতের আকাশের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়েছিল মেয়েটি। আজ, তার সেই লক্ষীপেঁচাটির কথা খুব মনে পড়ছিল... বাড়ির ব্যালকনিতে ঠিক এমনিই দাঁড়িয়েছিল সে,  এক গুচ্ছ অভিযোগ নিয়ে, আর কিছু উত্তরের খোঁজে রাতের আকাশের দিকে তাকিয়ে। কোত্থেকে, যেন উড়ে এসেছিল অচেনা পেঁচাটি। ধবধবে ডানার ঝাপটে, আর নির্বাক দুটি বড় বড় চোখ নিয়ে কতো কথাই না বলতে চেয়েছিল সে। বুঝতে পারেনি মেয়েটি। আর পেঁচাটিও..... ঠিক যেই পথে এসেছিল, আবার ফিরে গেল। রাতের আকাশের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়েছিল মেয়েটি। আজ কোনো অভিযোগ নিয়ে নয়। কোনো উত্তরের খোঁজেও নয়। উত্তর তো সে সেইদিনই পেয়ে গিয়েছিল, এক আগন্তুকের ধবধবে দুটি ডানার ঝাপটে শুধু, বুঝতে পারেনি সেই নির্বাক ইশারা। আজ তার ঠোঁটে স্মিত হাসি... তার দুটি চোখ, তারার আলোতে আলোকিত। অনেক রাত হয়েছে... এবার তাকেও বাড়ি ফিরতে হবে। কিন্তু আজ সে জানে পথে ভয় পেলে, ঠিক উড়ে অসবে, কোনো এক অচেনা লক্ষীপেঁচা.....

নমস্কার ও সুস্বাগতম।

 নমস্কার, আমি সৌমিতা, এবং আমার blog 'বেদুইন মনের চুপকথা' তে আপনাদের সবাইকে স্বাগত। আমার 'rantings of a wandering mind' ঈশ্বরের কৃপাতে আপনাদের অনেক আশীর্বাদ ও ভালোবাসা পেয়ে আমায় ধন্য করেছে। ছোটোবেলা থেকেই লিখতে ভালোবাসি, সেই ভালোবাসা দিয়েই তৈরি করেছিলাম 'rantings of a wandering mind'...আর আজ, সেই ভালোবাসা দিয়েই তৈরি করলাম আমার নতুন বাংলা blog, 'বেদুইন মনের চুপকথা'। বাংলাতে লেখার খুব বেশি অভিজ্ঞতা নেই আমার....লেখনিও খুব উন্নত নয়...ছোটোবেলায় বর্ণপরিচয় পড়তে যে খুব ভালো লাগতো, তাও নয়...অতএব, ছোটো-বড়ো ভুল-ত্রুটি, বিশেষ করে spelling mistakes, নিজ গুণে মার্জনা করবেন। আশা করছি আমার এই ছোট্ট প্রচেষ্টা আপনাদের ভালো লাগবে, এবং আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ আমাকে প্রেরণা দেবে নিজের মাতৃভাষার মাধ্যমে আরো নতুন লেখনি রচনা করার, আর নিজেকে আরো সুন্দর করে নিজেকে প্রকাশ করার।  সত্যি বলতে, আমি নিজেও জানিনা কি দিয়ে শুরু করবো, তাই প্রথম post হিসেবে রইল আড়াই বছর বয়সি ছোট্ট সৌমিতার নিজের মা-বাবা, আর ছন্দ মেলাতে গিয়ে কোনো শেয়ালকে dedicate করে লেখা প্রথম কবিতা.... ...