নমস্কার ও সুস্বাগতম।
নমস্কার, আমি সৌমিতা, এবং আমার blog 'বেদুইন মনের চুপকথা' তে আপনাদের সবাইকে স্বাগত। আমার 'rantings of a wandering mind' ঈশ্বরের কৃপাতে আপনাদের অনেক আশীর্বাদ ও ভালোবাসা পেয়ে আমায় ধন্য করেছে। ছোটোবেলা থেকেই লিখতে ভালোবাসি, সেই ভালোবাসা দিয়েই তৈরি করেছিলাম 'rantings of a wandering mind'...আর আজ, সেই ভালোবাসা দিয়েই তৈরি করলাম আমার নতুন বাংলা blog, 'বেদুইন মনের চুপকথা'। বাংলাতে লেখার খুব বেশি অভিজ্ঞতা নেই আমার....লেখনিও খুব উন্নত নয়...ছোটোবেলায় বর্ণপরিচয় পড়তে যে খুব ভালো লাগতো, তাও নয়...অতএব, ছোটো-বড়ো ভুল-ত্রুটি, বিশেষ করে spelling mistakes, নিজ গুণে মার্জনা করবেন। আশা করছি আমার এই ছোট্ট প্রচেষ্টা আপনাদের ভালো লাগবে, এবং আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ আমাকে প্রেরণা দেবে নিজের মাতৃভাষার মাধ্যমে আরো নতুন লেখনি রচনা করার, আর নিজেকে আরো সুন্দর করে নিজেকে প্রকাশ করার।
সত্যি বলতে, আমি নিজেও জানিনা কি দিয়ে শুরু করবো, তাই প্রথম post হিসেবে রইল আড়াই বছর বয়সি ছোট্ট সৌমিতার নিজের মা-বাবা, আর ছন্দ মেলাতে গিয়ে কোনো শেয়ালকে dedicate করে লেখা প্রথম কবিতা....
"মায়েরা রান্না করে,
বাবারা ভাত খায়,
শেয়ালগুলো ছুটে যায়।"
😅😅😅
(All contents henceforth posted will be original, unless otherwise mentioned and will be subjected to copyright)
Comments
Post a Comment